News Flash

  • Home
  • দেশ
  • শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ‘অশনি’, অন্ধ্র উপকূলেই হতে পারে বিলুপ্তি
Image

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ‘অশনি’, অন্ধ্র উপকূলেই হতে পারে বিলুপ্তি

নয়াদিল্লি ও কলকাতা, ১২ মে (হি.স.): শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে গিয়েছে ‘অশনি’। নিম্নচাপে পরিণত হওয়ার পর অন্ধ্রপ্রদেশ উপকূলেই বিলুপ্তি হয়ে যেতে পারে ‘অশনি’। বৃহস্পতিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, বিগত ৬ ঘন্টা ধরে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর গভীর নিম্নচাপটি কার্যত স্থির ছিল এবং ওই অঞ্চলেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আইএমডি আরও জানিয়েছে, ওই অঞ্চলের চারপাশেই ঘোরাঘুরি করতে পারে নিম্নচাপ এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে শক্তি হারিয়ে আরও দুর্বল হয়ে উঠবে।

এদিকে, ‘অশনি’-র প্রভাবে বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে আকাশ কালো করে এসে বৃষ্টি হয় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে। বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও। অন্যদিকে, আগামী ১৫ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। শুক্রবার থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top