News Flash

  • Home
  • প্রধান খবর
  • Heavy Rain: ‘অশনি’-র প্রভাবে কাকিনাড়া ও বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র
Image

Heavy Rain: ‘অশনি’-র প্রভাবে কাকিনাড়া ও বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র

কাকিনাড়া, ১১ মে (হি.স.): ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজল অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলা। বুধবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি হয় কাকিনাড়া জেলায়, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। সমুদ্রও ছিল উত্তাল। ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে কাকিনাড়া জেলায় প্রবল বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া, রুদ্র রূপ নেয় সমুদ্র। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘন্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

আগাম সতর্কতা হিসেবে এদিন সকাল থেকে কাকিনাড়া-উপপাদা বিচ রোডে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। একজন পুলিশ কর্তা জানিয়েছেন, “পিচ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে আমরা দু’টি চেকপোস্ট বসিয়েছি। রাস্তাগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা সবাইকে এই পথে যাওয়া থেকে বিরত রাখছি।” ‘অশনি’-র প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে বিশাখাপত্তনমেও। সেখানেও সমুদ্র ছিল উত্তাল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ দুর্বল হয়ে ‘ঘূর্ণিঝড়ে’ পরিণত হবে, বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।”

Releated Posts

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন মেধা, জনসেবা ও নৈতিক দৃঢ়তার প্রতীক: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সোমবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 6, 2026

বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিন বিধানসভা কেন্দ্রে ৩০ জুলাই উপনির্বাচন, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটের তিনটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য সোমবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে…

ByByNews Desk Jul 6, 2026

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top