News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : বিশালগড়ে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন
Image

Accident : বিশালগড়ে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ বিশালগড় হাসপাতাল সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে বুধবার বেলা সাড়ে দশটা নাগাদ বাইক এবং গাড়ির সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে বিশাল বড় থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

ঘটনার বিবরণে জানা যায় এক ব্যক্তি বাইকে করে তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পরে তিনজন গুরুতর ভাবে আহত হন৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপতালে নিয়ে যান৷ গাড়ি চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

উল্লেখ্য বিশালগড় সহ জাতীয় সড়কে প্রায় সময়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷ দুর্ঘটনার হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চললেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কিংবা প্রশাসন কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ৷ জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশকে আরো কঠোর নজরদারির ব্যবস্থা করার জন্য দাবি উঠেছে৷

Releated Posts

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026

২২ জুলাই শুরু ঐতিহ্যবাহী খার্চি মেলা, দর্শনার্থীদের মধ্যে বিতরণ হবে এক হাজার গাছের চারা

আগরতলা, ৫ জুলাই:  আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা। এবারের মেলাকে আরও আকর্ষণীয় ও পরিবেশবান্ধব…

ByByReshmi Debnath Jul 6, 2026

উদয়পুর রেলস্টেশন থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: রবিবার নিয়মিত তল্লাশি অভিযানের সময় উদয়পুর রেলস্টেশন থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার…

ByByReshmi Debnath Jul 6, 2026

অমরপুরে ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের সাফল্য, সোনার চেইন উদ্ধার; গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ জুলাই: অমরপুর-উদয়পুর সড়কে মহিলার সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দ্রুত সাফল্য পেল অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top