News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake : ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা
Image

Earthquake : ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস , ১১ মে (হি. স.) : বুধবার ভূকম্পনে কেঁপে উঠল আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছাড়াও শক্তিশালী ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বলিভিয়া, চিলি এবং প্যারাগুয়েতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৯৩ কিলোমিটার গভীরে সৃষ্ট ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার সান আন্তোনিও দে লস কোবরেস শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে। তবে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ওই অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনো বিবরণ পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও। মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আর্জেন্টিনায় ভূমিকম্পের প্রভাবে কোনো ধ্বংসাত্মক প্রশান্ত মহাসাগরীয় সুনামির আশঙ্কা নেই এবং হাওয়াইতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top