News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রবীণ কংগ্রেস নেতা পণ্ডিত সুখরামের জীবনাবসান, দুই দশকে চারবার বদলে ছিলেন দল
Image

প্রবীণ কংগ্রেস নেতা পণ্ডিত সুখরামের জীবনাবসান, দুই দশকে চারবার বদলে ছিলেন দল

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পণ্ডিত সুখরাম। প্রয়াত কংগ্রেস নেতার ছেলে ও বিজেপি বিধায়ক অনিল শর্মা মৃত্যুর দুঃসংবাদ জানিয়েছেন। মৃত্যুকালে পণ্ডিত সুখরামের বয়স হয়েছিল ৯৫ বছর। গত ৭ মে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছিলেন পণ্ডিত সুখরাম, সেখানে ব্রেন স্ট্রোকের জন্য তাঁর চিকিৎসা চলছিল। পণ্ডিত সুখরামের মৃত্যু কবে হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ৪ মে হিমাচল প্রদেশের মানালিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন পণ্ডিত সুখরাম, এরপর তাঁকে মান্ডির রিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়। আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে এয়ারলিফট করে দিল্লি নিয়ে আসা হয়। প্রবীণ কংগ্রেস নেতাকে দিল্লিতে নিয়ে আসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ৭ মে থেকে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিলেন পণ্ডিত সুখরাম, চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

১৯৯৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, যোগাযোগ (স্বাধীন দায়িত্ব) ছিলেন পণ্ডিত সুখরাম। তিনি হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন। পাঁচবার বিধানসভা নির্বাচন ও তিনবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন পণ্ডিত সুখরাম। দুই দশকে চারবার বদলে ছিলেন রাজনৈতিক দল। ১৯৯৬ সালে যোগাযোগ মন্ত্রী থাকাকালীন দুর্নীতির দায়ে ২০১১ সালে তাঁর ৫ বছরের কারাদণ্ড হয়েছিল।

Releated Posts

ই-২০ পেট্রোলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ইথানল মিশ্রণ এখন বিশ্বজুড়েই প্রচলিত: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ইথানল মিশ্রিত পেট্রোল (ইবিপি) কর্মসূচি ভারতের জ্বালানি রূপান্তর এবং জৈব জ্বালানি নীতির অন্যতম গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Jul 5, 2026

‘যুবশক্তিকে নিয়ে গর্বিত’, গুজরাটের সেমিকন্ডাক্টর কারখানায় কর্মরত তরুণী ও আদিবাসী কর্মীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

সানন্দ/নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): গুজরাটের সানন্দে সিজি সেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট (ওস্যাট) কেন্দ্র উদ্বোধনের একদিন পর…

ByByNews Desk Jul 5, 2026

খওয়াজা আসিফ মানসিকভাবে অস্থিতিশীল, মন্তব্যে কড়া জবাব ভারতের

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেশেলসের সর্বোচ্চ পরিবেশ সম্মান প্রদান নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের মন্তব্যের…

ByByNews Desk Jul 5, 2026

হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটার নিহত

নয়াদিল্লি, ৫ জুলাই: হরিয়ানার বাহাদুরগড়ের বালাউর বাইপাসের কাছে রবিবার হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং দিল্লি পুলিশের স্পেশাল…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top