News Flash

  • Home
  • দিনের খবর
  • Cyclone : ‘অশনি’-র রেশ না যেতেই ‘করিম’, ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস
Image

Cyclone : ‘অশনি’-র রেশ না যেতেই ‘করিম’, ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস

কলকাতা, ১১ মে (হি. স.) : ‘অশনি’র ফাঁড়া না কাটতেই নতুন বিপদ হাজির ভারত মহাসাগরে। ভারতের দক্ষিণে একটি নতুন ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে বলে জানিয়েছে নাসা।

‘করিম’ ভারত মহাসাগর থেকে ‘অশনি’র অনুবর্তী হয়ে বঙ্গোপসাগরে বা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে কি না সে ব্যাপারে কিছু বলেনি নাসা। তবে এই দ্বিতীয় ঘূর্ণিঝড়টির ক্ষয়ক্ষতির সম্ভাবনা নিয়ে একটি পূর্বাভাস দিয়েছে। নাসা জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শক্তিশালী হলেও এর হাওয়ার ঘূর্ণন উল্টোদিকে। নাসা জানিয়েছে এই ঘূর্ণি একটু তীব্র সামুদ্রিক হাওয়ার মুখোমুখি হলে শক্তিক্ষয় করতে পারে। সেক্ষেত্রে স্থলভাগে প্রবেশ করলেও তা থেকে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম।

ভারত মহাসাগরের উত্তর এবং দক্ষিণে ওই জোড়া ঘূর্ণিঝড়ের ছবি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গত রবিবার। ‘অশনি’র পাশাপাশি অন্য যে ঘূর্ণিঝড়ের ছবি নাসা তুলেছে সেটির নাম ‘করিম’।

‘অশনি’-প্রভাবে ভারতের উপকূলে যখন প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে, ঠিক তখনই ‘করিম’-এর কথা জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার আর্থ অবজারভেটরি। ‘করিম’কে প্রথম শ্রেণির হারিকেন ঝড় বলে ব্যাখ্যা করেছে তারা।

যদিও ‘করিম’ এখনও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে আছে। নাসার ব্যাখ্যা অনুযায়ী ‘অশনি’ যেখানে নিরক্ষরেখার উত্তরে রয়েছে, সেখানে ‘করিম’কে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে। তবে ছবি দেখে অনুমান শক্তির দিক থেকে ‘অশনি’র থেকে কিছুটা বেশি শক্তিশালী এই দ্বিতীয় ঘূর্ণিঝড়টি।

তবে এখন ঘূর্ণিঝড়টি যেখানে রয়েছে তার কাছেই রয়েছে একটি ছোট্ট দ্বীপ কোকোজ আইল্যান্ড। মাত্র ৬০০ জন বাসিন্দার ওই দ্বীপে ‘করিম’ কিছুটা ক্ষতি সাধন করলেও করতে পারে।

‘অশনি’ আর ‘করিম’-এর ছবি তুলেছে নাসার ‘ভিজিবল ইনফ্রারেড ইমেজিং রেডিয়োমিটার স্যুটস’। জোড়া ঝড়ের ছবিটি প্রকাশ করে নাসা জানিয়েছে, মহাকাশ থেকে পৃথিবীতে সামুদ্রিক ঘূর্ণিঝড় দু’টির প্রভাব যেমনই হোক উপর থেকে ঝড় দু’টিকে দেখতে দারুণ লাগছে।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top