News Flash

  • Home
  • খেলা
  • Volleyball : ভলিবল সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ত্রিপুরার খেলোয়াড়দের আহ্বান
Image

Volleyball : ভলিবল সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ত্রিপুরার খেলোয়াড়দের আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। এবার ভলিবল খেলোয়াড়দের পালা। জাতীয় সিলেকশন ট্রায়ালে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ত্রিপুরার উপযুক্ত ভলিবল খেলোয়াড়দের সিলেকশন ট্রায়াল হবে ব্যাঙ্গালুরুতে। সেখানকার সাই এনএসএস-এ আগামী ১৮ থেকে ২১ মে, মহিলা খেলোয়াড়দের জন্য এবং ২৩ থেকে ২৫ মে পুরুষ খেলোয়াড়দের জন্য ট্রায়াল’ ক্যাম্প অনুষ্ঠিত হবে। উভয় ক্ষেত্রেই অনূর্ধ্ব-২০ বছর বয়সের খেলোয়াড়রা শিবিরে অংশ নেবে।

এছাড়া, খেলোয়ারদের দৈহিক উচ্চতা ও যোগ্যতা বিষয়ক কিছু নির্দেশিকা রয়েছে। ব্লকার পজিশনের খেলোয়াড়দের জন্য পুরুষদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা ১৯৫ বা ততোর্ধ এবং মহিলাদের ক্ষেত্রে ১৭৮ সেমি বা ততোর্ধ হতে হবে। অ্যাটাকার এবং ইউনিভার্সেল-এর ক্ষেত্রে পুরুষ বিভাগে ১৮৮ সেমি বা ততোর্ধ এবং মহিলাদের ক্ষেত্রে ১৭৫ সেমি বা ততোর্ধ হতে হবে। সেটার পজিশনের খেলোয়ারদের ক্ষেত্রে পুরুষ বিভাগে ১৮৬ সেমি বা ততোর্ধ এবং মহিলা বিভাগে ১৭০ সেমি বা ততোর্ধ্ব দৈহিক উচ্চতা হতে হবে। বয়স গুনতে হবে ১-১-২০২২ এর নিরিখে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ১-১-২০০৩ বা তার পরে। খেলোয়াড়রা আন্তর্জাতিক, জাতীয় বা সর্বভারতীয় বিশ্ববিদ্যালয় স্তরে অংশ নিয়েছে, এমন হলে অগ্রাধিকার পাবে।

উল্লেখ্য, জাতীয় সিলেকশন ট্রায়ালে অংশগ্রহণের ক্ষেত্রে সামগ্রিক ব্যয়ভার খেলোয়াড়দের নিজেকেই বহন করতে হবে। উপযুক্ত ভলিবল খেলোয়াড়রা রাজ্য থেকে কর্নাটকের ব্যাঙ্গালোরে জাতীয় শিবিরে অংশ নিতে চাইলে আগামী ১৩ মে’র মধ্যে অবশ্যই ত্রিপুরা ভলিবল এসোসিয়েশনের অ্যাকটিং  সেক্রেটারি চন্দন সেন-এর সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top