News Flash

  • Home
  • দেশ
  • ‘অশনি’ শঙ্কায় দক্ষিণ ভারতগামী একাধিক উড়ান বাতিল, পরিস্থিতির ওপর নজর রেলের
Image

‘অশনি’ শঙ্কায় দক্ষিণ ভারতগামী একাধিক উড়ান বাতিল, পরিস্থিতির ওপর নজর রেলের

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): শক্তি হারালেও, ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে আশঙ্কা থাকছেই। দিল্লির মৌসম ভবনের সতকর্তা অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। ঘূর্ণিঝড়ের শঙ্কায় দক্ষিণ ভারতগামী একাধিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুগামী বেশিরভাগ বিমান বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। যেহেতু বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড়টি, তাই ঝুঁকি নিতে চাইছে না কোনও সংস্থাই। জানা গিয়েছে, বিশাখাপত্তনমগামী ২৩টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইনস। সেই পথে হেঁটে এয়ার এশিয়া বিমান সংস্থাও অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকগামী চারটি বিমান বাতিল করেছে।

পরিস্থিতির দিকে নজর রেখে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত দশটি বিমান বাতিল করেছে। প্রত্যেক যাত্রীকেই বিমান সংস্থা গতকালই উড়ান বাতিলের কথা জানিয়ে দিয়েছে। সমুদ্রে ঘূর্ণিঝড় ‘অশনি’-র শক্তিক্ষয় হলেও অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ভারতীয় রেলও পরিস্থিতির উপর নজর রাখছে। ঝড়ের আশঙ্কা না থাকায় এখনই কোনও ট্রেন বাতিল করা হচ্ছে না। কিন্তু সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top