News Flash

  • Home
  • খেলা
  • Table Tennis : বুধবার পূর্বোত্তর আসরে পদক জয়ী টি টি খেলোয়াড়দের সংবর্ধনা
Image

Table Tennis : বুধবার পূর্বোত্তর আসরে পদক জয়ী টি টি খেলোয়াড়দের সংবর্ধনা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। লক্ষ্য একটাই, পদক জয়ী ক্রীড়াবিদদের উৎসাহিত করা। সেই লক্ষ্যে মনিপুরের ইম্ফলে অনুষ্ঠিত ‘‌আজাদিকা অমৃত মহোৎসব’ পূর্বোত্তর ক্রীড়ায় টেবিল টেনিসে পদক জয়ী খেলোয়াড়দের আজ সংবর্ধনা জানাবে পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থা। সন্ধ্যা ৬ টায়, এন এস আর সি সি-‌র টেবিল টেনিস হলে। সঙ্গে প্রাক্তন ৪ কোচকে সংবর্ধনা জানাবেন টেবিল টেনিস ফ্যামেলি। ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মনিপুরের ইম্ফলে হয়েছিলো পূর্বোত্তর ক্রীড়ার আসর। তাতে টেবিল টেনিসের বালকদের দলগত ইভেন্ট এবং ডাবলসে ত্রিপুরা ব্রোঞ্জ পদক জয় করেছিলো। ওই দলে ছিলেন রামিজ রাজা খান, অরিজিৎ দে, জয়দীপ সাহা, সব্যসাচী পাল এবং প্রান্তজিৎ রায়। সঙ্গে সংবর্ধনা জানানো হবে ত্রিপুরা দলের কোচ আশিষ চৌধুরি এবং ম্যানেজার কমলপুরের বিজয় দেব-‌কে।

এছাড়া টি টি ফ্যামেলির পক্ষে থেকে সংবর্ধনা জানানো হবে প্রাক্তন ৪ স্বনামধন্য কোচ ডা:‌ প্রণতি মোদক, কিশোর ভট্টাচার্য, ইলা পাল এবং অরবিন্দ ঘটককে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব দিব্যেন্দু দত্ত এবং অ্যাথলেটিক্স কোচ নিখিল সাহা।  ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top