News Flash

  • Home
  • দেশ
  • Mamata Banerjee: পণ্ডিত শিব কুমার শর্মার প্রয়াণ সাংস্কৃতিক জগতকে বিপর্যস্ত করল : মুখ্যমন্ত্রী
Image

Mamata Banerjee: পণ্ডিত শিব কুমার শর্মার প্রয়াণ সাংস্কৃতিক জগতকে বিপর্যস্ত করল : মুখ্যমন্ত্রী

কলকাতা, ১০ মে (হি.স.): প্রয়াত কিংবদন্তি সন্তুর-বাদক পণ্ডিত শিব কুমার শর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে শোক-বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “প্রখ্যাত সন্তুর বাদক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান ভারতীয় সঙ্গীত রচয়িতা পণ্ডিত শিব কুমার শর্মার মৃত্যু সম্পর্কে জেনে দুঃখিত। তাঁর প্রয়াণ আমাদের সাংস্কৃতিক জগতকে বিপর্যস্ত করল। তাঁর স্বজনদের আমার গভীর সমবেদনা রইল।”

প্রসঙ্গত, মঙ্গলবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। শুধুই শাস্ত্রীয় সংগীত নয়। বলিউড ছবিতেও পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সঙ্গে মিশে যায় শিবকুমারের সন্তুরের ছন্দ। ‘সিলসিলা’, ‘ডর’, ‘চাঁদনি’, ‘লমহে’র মতো জনপ্রিয় ছবিতে শিব-হরি জুটির সুর আজও জনপ্রিয় সংগীতপ্রেমীদের মধ্যে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top