News Flash

  • Home
  • খেলা
  • Chess : অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবায় প্রথম সারিতে থেকেই এগুচ্ছে আরাধ্যা
Image

Chess : অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবায় প্রথম সারিতে থেকেই এগুচ্ছে আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। লড়াই অব্যহত রাখলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। মঙ্গলবার দ্বিতীয় দিনে হয় তৃতীয় এবং চতুর্থ রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস প্রথম দুই রাউন্ডেই জয়লাভ করেছিলো। এদিন সকালে তৃতীয় রাউন্ডে রাজস্থানের কিয়ানা পরিহারের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকেলে চতুর্থ রাউন্ডে দুর্দান্ত খেলে ছত্তিশগড়ের রাশি ওয়াদেকরকে পরাজিত করে। চার রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৩। আজ পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ড আরাধ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই দুই রাউন্ডে জয় পেলে খেতাবের দৌড়ে এগিয়ে যেতে পারবে। এদিকে 

বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার সকালে লড়াই করে হারলেও বিকেলে চতুর্থ রাউন্ডে জয়ে ফিরেছে। এদিন সকালে অসমের বৈভনস শর্মার বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বিকেলে তামিলনাড়ুর ভরত কুমারকে অনায়াসেই পরাজিত করে। চার রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট ২। যতটুকু খবর রাজ্যের অপর বালক দাবাড়ু অভ্রনীল দে এদিন চার রাউন্ডেই পরাজিত হয়েছে। আজ পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের খেলা হবে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top