News Flash

  • Home
  • খেলা
  • Cricket : প্রথম জয়ের স্বাদ পেয়ে শেষ আটের আশা জিইয়ে রেখেছে খোয়াই দল
Image

Cricket : প্রথম জয়ের স্বাদ পেয়ে শেষ আটের আশা জিইয়ে রেখেছে খোয়াই দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে খোয়াই মহকুমা দল। হারিয়েছে কমলপুরকে ১৭ রানের ব্যবধানে। টিসিএ আয়োজিত সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটে খোয়াই মহকুমা দল নিজেদের দ্বিতীয় ম্যাচে কমলপুরকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে মোহনপুরের কাছে ২১০ রানে পরাজয়ের পর আজ ঘুরে দাঁড়িয়ে জয়ে ফিরতেই কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রেখেছে।

কমলাপুরে কালীবাড়ি প্লে গ্রাউন্ডে সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে খোয়াই ২৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে পার্থ স্বরের ৬০ রান, সুমন দেববর্মার ৫৭ রান এবং নিশিকান্ত দেবনাথের ৫০ রান উল্লেখযোগ্য। পার্থ ৫৮ বলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রান এবং সুমন ৬৩ বল খেলে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরে ৫৭ রান সংগ্রহ করে। কমলপুরের বোলার প্রানতোষ দাস ৪৪ রানে ৪টি উইকেট তুলে নেন। এছাড়া, আবদুল কালাম পেয়েছে তিনটি উইকেট ৩৪ রানের বিনিময়ে।

জবাবে ব্যাট করতে নেমে কমলপুর ৪৭.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে বিজন শুক্লবৈদ্য ৪৮ বল খেলে ৯টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৬৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষরক্ষা সম্ভব হয়নি। খোয়াই-এর দেবজিত পাল ৩৩ রানে ৩টি উইকেট পেয়েছে। নিশিকান্ত পেয়েছে একটি উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে নিশিকান্ত দেবনাথ ম্যান অব দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top