News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট :‌ বল হাতে দুরন্ত হেমেন্দ্র, রোমাঞ্চকর ম্যাচে ২ রানে জয়ী লংতরাইভ্যালি
Image

Cricket : রাজ্য সিনিয়র ক্রিকেট :‌ বল হাতে দুরন্ত হেমেন্দ্র, রোমাঞ্চকর ম্যাচে ২ রানে জয়ী লংতরাইভ্যালি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। রোমাঞ্চকর ম্যাচ। শেষ পর্যন্ত জয় ২ রানে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। তাতে জয় পেলো ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমা। পরাজিত করলো উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমাকে। সোমবার ওই রোমাঞ্চকর ম্যাচটি হয় কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। তাতে লংতরাইভ্যালির গড়া ১৩৩ রানের জবাবে কাঞ্চনপুর মহকুমা ১৩১ রান করতে সক্ষম হয়। ম্যাচে বিজয়ী দলের হেমেন্দ্র রূপিনী ১০ ওভার বল করে ৪ টি মেডেন সহ ৯ রান খরচ করে বিপক্ষের ৩ টি উইকেট তুলে নেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় হেমেন্দ্রকে। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে ছিটকে গেলো কাঞ্চনপুর মহকুমা। অপরদিকে দ্বিতীয় ম্যাচে প্রথমন জয়ের স্বাদ পেলো লংতরাইভ্যালি মহকুমা।

এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে লংতরাইভ্যালি ৩২.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে ওপেনার অমৃত দাস ৫৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, কাজল সূত্রধর ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, অর্জু দেববর্মা ১৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ এবং তাপস কুমার রিয়াং ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায ২৩ রান। কাঞ্চনপুরের পক্ষে সুদীপ্ত নাথ (‌৪/‌২১),মিহির লাল নাথ (‌২/‌২২), মা৩নব বরুয়া (‌২/‌২৮) এবং প্রীতম বরুয়া (‌২/‌৪২)সফল বোলার।

জবাবে খেলতে নেমে কাঞ্চনপুর ১৩১ রান করতে সক্ষম হয়। হেমেন্দ্র রুপিনীর কৃপন বোলিং কাঞ্চনপুরকে বেকায়দায় ফেলে দেন। দলের পক্ষে শুভ্রজিৎ নাথ  ৯৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ‌‌‌‌৩১,রাহুল চন্দ ৬৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯,নেলশন চাকমা ৪০বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং দলনায়ক সুদীপ্ত নাথ ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। লংতরাইভ্যালির পক্ষে হেমেন্দ্র রুপিনী (‌৩/‌৯) এবং কাজল সূত্রধর (‌৩/‌৪৬) সফল বোলার।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top