News Flash

  • Home
  • বিদেশ
  • President Mahinda Rajapakse : ইস্তফা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, কলম্বোতে জারি কারফিউ
Image

President Mahinda Rajapakse : ইস্তফা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, কলম্বোতে জারি কারফিউ

কলম্বো, ৯ মে (হি.স.): আর্থিক ও রাজনৈতিক সঙ্কটে রীতিমতো জর্জরিত শ্রীলঙ্কা। ক্ষোভে ফুঁসছেন দেশের জনগণ। কলম্বোতে জারি হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। এমতাবস্থায় ইস্তফা দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকারি সমর্থকদের সংঘর্ষের পর সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। কলম্বোর গাল্লে ফেস এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় সোমবার থেকে শ্রীলঙ্কার রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে পুলিশ।

সরকারি সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রক্তাক্ত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী। শ্রীলঙ্কায় অস্থির পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সেখানকার নাগরিকরা। সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন সাধারণ নাগরিকরা। তখনই পুলিশ ও সরকারি সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে তাঁদের। এই দ্বীপরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। এরপর সোমবারই ইস্তফা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপ রাষ্ট্রে। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েনি।

Releated Posts

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে অশান্তি: মৃতের সংখ্যা বেড়ে ২৫, আহত প্রায় ১০০

কলম্বো, ৬ জুলাই (আইএএনএস): শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫-এ পৌঁছেছে। সোমবার পুলিশ…

ByByNews Desk Jul 6, 2026

‘আমেরিকা কখনও কমিউনিস্ট দেশ হবে না’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে জোরালো বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিজমের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByNews Desk Jul 5, 2026

‘আমেরিকা আবার জয়ী হচ্ছে’, স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে সামরিক শক্তি ও অর্থনৈতিক সাফল্যের প্রশংসায় ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জুলাই: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে দেশের ইতিহাস, সামরিক শক্তি, অর্থনৈতিক সাফল্য এবং…

ByByNews Desk Jul 5, 2026

বালোচ গোষ্ঠীর হামলায় পাকিস্তান কোস্ট গার্ডস শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি, ৩০ সেনা নিহতের দাবি বিএলএর

কোয়েটা, ৪ জুলাই (আইএএনএস): বালোচিস্তানের গওয়াদর জেলার জিওয়ানি অঞ্চলে পাকিস্তান কোস্ট গার্ডসের একটি শিবিরে হামলার দায় স্বীকার করেছে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top