News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি : তৃষাবাড়িতে মুদির দোকানে চুরি, অগ্ণিসংযোগ
Image

চুরি : তৃষাবাড়িতে মুদির দোকানে চুরি, অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ তেলিয়ামুড়া তৃষাবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে একটি মুদির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে৷ চুরির ঘটনা সংঘটিত করে চোরেরা দোকানে অগ্ণিসংযোগ করে৷ তাতে দোকানটি পুড়ে ছারখার হয়ে গেছে৷ দোকানের মালিকের নাম কবিতা জমাতিয়া৷ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক জানিয়েছেন৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷

ঘটনাকে কেন্দ্র করে তৃষাবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ দোকান মালিক কবিতা জমাতিয়া জানিয়েছেন এই দোকানের ওপর নির্ভর করেই তাদের পরিবার প্রতিপালন হত৷ দোকানে চুরি শেষে অগ্ণিসংযোগ করে দোকান পুড়িয়ে দেওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

ByByReshmi Debnath Jun 17, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top