News Flash

  • Home
  • দিনের খবর
  • Assembly : হিমাচল প্রদেশ বিধানসভার গেটে খলিস্তানি পতাকা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

Assembly : হিমাচল প্রদেশ বিধানসভার গেটে খলিস্তানি পতাকা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সিমলা, ৮ মে (হি.স.) : হিমাচল প্রদেশ বিধানসভা গেটের বাইরে টাঙানো খলিস্তানি পতাকা। এর জেরে বিধানসভা চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের ঢিলেঢালা নজরদারির সুযোগকে খলিস্তানপন্থীরা কাজে লাগিয়েছে বলে মত স্থানীয়দের।

রবিবার বিধানসভার মূল গেটের বাইরে দুটি খলিস্তানি পতাকা দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ পতাকা দু’টি গেট থেকে খুলে দেয়। পুলিশের অনুমান, রাতে কেউ দুটি পতাকা গেটের বাইরে লাগিয়ে দিয়ে যায়। ঘটনায় জড়িতদের খোঁজা হচ্ছে।

হিমাচল প্রদেশের ধর্মশালায় রয়েছে বিধানসভা ভবন। এমন হাই সিকিউরিটি জোনে ঢুকে খলিস্তানি পতাকা লাগিয়ে দেওয়ার ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী বিধানসভা ভবন চত্বরে সিসিটিভি ক্যামেরা না থাকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। যদিও কাঙরা জেলার পুলিস সুপার খুশল শর্মা বলেন, ‘গভীর রাতে অথবা খুব ভোরে এটা ঘটেছে। বিধানসভা গেট থেকে খলিস্তানি পতাকা সরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনও পর্যটকের কাজ বলেই মনে হচ্ছে। পঞ্জাবের কোনও পর্যটক এর সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।’

Releated Posts

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026

বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ড: যে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ, তার কাছেই সম্ভাব্য ‘ঘটনাস্থল’ চিহ্নিত করল পুলিশ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে…

ByByNews Desk Jul 7, 2026

‘মিসিং লিঙ্ক’-এ ভূমিধসের জন্যও নেহরুই দায়ী! ব্যঙ্গ করে মহাযুতি সরকারকে কটাক্ষ এমএনএসের

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের সদ্য উদ্বোধন হওয়া ‘মিসিং লিঙ্ক’ প্রকল্পে ভূমিধসের ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের মহাযুতি…

ByByNews Desk Jul 7, 2026

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026
Scroll to Top