News Flash

  • Home
  • প্রধান খবর
  • Encounter : কুলগামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু, হতাহতের খবর নেই
Image

Encounter : কুলগামে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলির লড়াই শুরু, হতাহতের খবর নেই

কুলগাম, ৮ মে (হি.স.) : ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের কুলগামে শুরু হয়েছে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ। রবিবার সকালে শুরু হয়েছে এনকাউন্টার। কুলগামের দেবসারের চেয়ান এলাকায় শুরু গুলির লড়াই। রবিবার সকাল ১০টা পর্যন্ত হতাহতের খবর নেই। পুলিশের মতে, লস্কর গোষ্ঠীর সন্ত্রাসী উত্তর কাশ্মীরে দুই বছরেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল এবং বিভিন্ন সন্ত্রাসী অপরাধের সঙ্গেও জড়িত ছিল, অন্য একজন স্থানীয় সন্ত্রাসী ছিল।

একই দিনে কাশ্মীরের আরও একাধিক এলাকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। কাশ্মীরে নওশেরার লাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেই চেষ্টা বিফল করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে মারা গিয়েছে এক জঙ্গি। নিহত জঙ্গির সঙ্গে থাকা একাধিক জিনিস উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, শনিবারও উত্তপ্ত ছিল কাশ্মীর। গতকাল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা থেকে দুইজন জঙ্গিকে ধরে জম্মু কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। নাকা তল্লাশি শুরু হয়। তখনই তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে তাদের পাকড়াও করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে উদ্ধার হয়েছে একটি একে ৪৭, ২টি ম্যাগাজিন, ৩০টি কার্তুজ এবং একটি পিস্তল।

Releated Posts

দিল্লির বৃক্ষরোপণ অভিযানের প্রশংসায় অমিত শাহ, ‘রিজ’ হবে রাজধানীর ‘সবুজ ফুসফুস’

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): দিল্লি সরকারের ৭০ লক্ষ গাছ লাগানোর উচ্চাভিলাষী কর্মসূচির উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByNews Desk Jul 7, 2026

ইসিএলজিএস ৫.০-এ ৪.১১ লক্ষের বেশি ঋণ গ্যারান্টি, গ্যারান্টির অঙ্ক ১.৫৫ লক্ষ কোটি টাকা ছাড়াল: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): জরুরি ঋণ গ্যারান্টি প্রকল্প ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) ৫.০ চালুর পর থেকে…

ByByNews Desk Jul 7, 2026

দিল্লি হাইকোর্টের নির্দেশে পুনরায় চালু হচ্ছে ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট, বড় স্বস্তি

নয়াদিল্লি, ৭ জুলাই : ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র জন্য বড় স্বস্তির খবর। দিল্লি হাইকোর্ট সংগঠনটির এক্স (পূর্বতন টুইটার)…

ByBySandeep Biswas Jul 7, 2026

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ পদকে সম্মানিত প্রধানমন্ত্রী মোদী

জাকার্তা, ৭ জুলাই (আইএএনএস): ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বিনতাং আদিপূর্ণা…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top