News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack : আমতলীতে বাড়িতে ঢুকে দুসৃকতিদের মারধর, ভাঙচুর ও অগ্ণিসংযোগ
Image

Attack : আমতলীতে বাড়িতে ঢুকে দুসৃকতিদের মারধর, ভাঙচুর ও অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ শনিবার গভীর রাতে আমতলী থানা এলাকার শচীন্দ্রলাল এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা ভাঙচুর এবং অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত করেছে৷ বাড়ির মালিকের নাম শাহজাহান মিয়া৷

ঘটনার বিবরণে জানা যায় গভীর রাতে কতিপয় দুর্বৃত্ত শাহজাহান মিয়ার বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং শাহজাহান মিয়ার দুই ছেলেকে বেধড়ক মারধর করে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ৷ পুলিশের সামনে শাহজাহান মিয়ার দুই ছেলেকে দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ৷ বাড়িতে হামলা ও ভাংচুরের পাশাপাশি বসত ঘরে অগ্ণিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷

অগ্ণিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে৷ ততক্ষনে বসতঘর ভস্মীভূত হয়ে যায়৷ তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷  এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আমতলী থানা সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ কেন এই ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷

আক্রান্ত পরিবারের লোকজন জানিয়েছেন আক্রমণকারীদের তার চিনতে পেরেছেন৷ পূর্ব কোন শত্রুতার জেরেই এ ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷ আমতলী থানার পুলিশ জানিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার সংবাদ নেই৷

Releated Posts

সাতচাঁদে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আশঙ্কাজনক আরও ৩

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর:সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। গুরুতর…

ByByReshmi Debnath Sep 6, 2026

রাজধানীর বেসরকারি হোটেলে বিজেপি–তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর:রবিবার সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByReshmi Debnath Sep 6, 2026

উদয়পুরে জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে ছাত্রের মৃত্যু

উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার।…

ByByReshmi Debnath Sep 6, 2026

মানুষ সিপিএম-কে আর কখনোই গ্রহণ করবে না, মানুষ ইতোমধ্যেই তাদের প্রত্যাখ্যান করেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: বিরোধীদের রাজনীতির কোনো মৌলিক জ্ঞান নেই, কারণ তারা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই রাজনীতি করে আসছে। ভারতীয়…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top