News Flash

  • Home
  • দেশ
  • Ashok Gehlot : ‘মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অশোক গেহলট’, দাবি বিজেপি সাংসদের
Image

Ashok Gehlot : ‘মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন অশোক গেহলট’, দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যসভার সাংসদ রাম কুমার ভার্মা রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কটাক্ষ করেছেন। এরআগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, “বিজেপি-আরএসএস মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব থেকে মনোযোগ সরাতে দাঙ্গা করছে”। এই প্রেক্ষিতে বিজেপি নেতা বলেন, “গেহলট তাঁর মানসিক ভারসাম্য হারিয়েছেন”।

বিজেপি সাংসদ আরও বলেন, “মুখ্যমন্ত্রী যেভাবে কথা বলছেন, দেখে মনে হচ্ছে তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা এখন পরিষ্কার যে যারা বিজেপি-আরএসএসকে অভিযুক্ত করছে তাঁরা নিজেরাই রাজ্যের বিরাজমান পরিস্থিতির জন্য দায়ী। ” ভার্মা বলেন, রাজস্থানে গেহলট ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দফতর, তাঁরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দায়িত্ব ঠিক করা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কেন্দ্রকে দোষারোপ করতে ব্যস্ত। রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, তাই তার পদ থেকে পদত্যাগ করা উচিত, বললেন বিজেপি সাংসদ।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top