News Flash

  • Home
  • বিদেশ
  • Accident: বাংলাদেশের নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
Image

Accident: বাংলাদেশের নাটোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭

ঢাকা, ৭ মে (হি.স.) : বাংলাদেশের নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ের মহিষভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। আপাতত যান চলাচল শুরু হয়েছে।

জানা গিয়েছে, পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও ঢাকাগামী দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নাটোরের পুলিস সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অনেকের অবস্থা সংকটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন। তাঁদেরকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top