News Flash

Image

পানীয় জলের দাবিতে কদমতলাও অবরোধ

ধর্মনগর, ৭ মে : পানীয় জলের দাবিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকায় পথ অবরোধ করা হয়। ঘটনার বিবরণে জানা যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকের বরদুল গ্রাম পঞ্চায়েতের লোহার গেট সংলগ্ন এলাকায় স্থানীয় প্রমিলা বাহিনী পানীয় জলের দাবিতে অবরোধ করেন। পথ অবরোধের ফলে ওই রাস্তা দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। তাতে দুর্ভোগ দেখা দেয়। পানীয় জলের দাবিতে পথ অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান।

অবশেষে কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শুভ্রদেব এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন শীঘ্রই ওই এলাকায় পরিস্রুত পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পাওয়ার পর প্রমিলা বাহিনী পথ অবরোধ প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জল সরবরাহ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top