News Flash

Image

Accident : বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

বিশালগড়, ৫ মে : বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ বিশালগড় থানার জাঙ্গালিয়া এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জন গুরুতরভাবে আহত হয়েছে। আহতরা হলেন জলিল চৌধুরী এবং খলিল মিয়া।

ঘটনার বিবরণে জানা গেছে, বেলা এগারোটা নাগাদ জাঙ্গালিয়া এলাকায় দুটি বাইক মুখোমুখি সংঘর্ষে উভয় চালক গুরুতর ভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতরা বর্তমানে হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে দ্রুত গতিতে বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল চালকরা। তখনই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করেছে পুলিশ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top