News Flash

Image

Arrested : দুই নেশা কারবারি আটক

আগরতলা, ৫ মে : সিধাই থানা এলাকার মোহনপুর রবীন্দ্রপল্লীতে দুই নেশা কারবারিকে আটক করেছেন স্থানীয়রা। ঘটনা বুধবার রাতে। তাদেরকে আটক করে উত্তেজিত জনতা গণপ্রহার দেন। তাতে দুজন আহত হয়। তাদেরকে আটকে রেখে সিধাই থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে যায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আটক দুই নেশা কারবারির নাম সঞ্জয় তাঁতি এবং প্রবীর দেব। তারা প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় জনগণের গণপ্রহারে দুজনেই আহত হয়। সিধাই থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। সিধাই থানা সূত্রে জানা গেছে, ইতিপূর্বে এলাকায় চুরির ঘটনায় তারা জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই নেশাখোর প্রতিনিয়ত এলাকায় নানা অঘটন সংগঠিত করে চলেছে। নেশার টাকার যোগান নিশ্চিত করার জন্য তারা চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করে চলেছে বলেও অভিযোগ। তাদের দৌলতে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকায় মাতাল দৌরাত্ম্য কমাতে পুলিশ প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top