News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : লরির ধাক্কায় টাটা সুমোর তিন যাত্রী আহত
Image

Accident : লরির ধাক্কায় টাটা সুমোর তিন যাত্রী আহত

আগরতলা, ৫ মে : বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাটে একটি চার চাকার গাড়ির সঙ্গে অপর একটি ১২ চাকার লরির সংঘর্ষ বাধে। জানা যায় পেছন দিক থেকে এসে ১২ চাকার লরিটি টাটা সুমো গাড়িকে ধাক্কা দেয়। তাতে টাটা সুমো গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ টাটা সুমো এবং ১২ চাকার লরি আটক করেছে। লরি চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top