News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM : রাজ্যে কার্ল মার্ক্সের জন্মজয়ন্তী পালন করল সিপিএম
Image

CPIM : রাজ্যে কার্ল মার্ক্সের জন্মজয়ন্তী পালন করল সিপিএম

আগরতলা, ৫ মে : বৃহস্পতিবার সিপিআইএম কার্যালয়ে কার্ল মার্কসের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।

১৮১৮ সালের ৫ই মে জন্ম হয়েছিল কার্ল মার্কসের। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় কার্ল মার্কসের জন্ম জয়ন্তী পালন করা হয়েছে সিপিআইএম কার্যালয়ে। এদিন জিতেন চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে পৃথিবীকে নিয়ে কার্ল মার্কসের চিন্তা ধারা তুলে ধরেন।জিতেন চৌধুরী বলেন, জার্মান দার্শনিক তথা  বিপ্লবী সমাজতান্ত্রিক কার্ল মার্কস পৃথিবী সম্পর্কে যা যা বলেছেন তার সত্যতা খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ মার্কসের পুঁজিবাদী তথ্যের সত্যতা বর্তমান সমাজে উপলব্ধি করা যায়। তাই এদিন মার্কসের ভাবধারাকে সঙ্গে নিয়ে সমাজের সকল অংশের মানুষের হয়ে কাজ করার অঙ্গীকার নেন বাম নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top