News Flash

  • Home
  • খেলা
  • ‌Ravi Shankar Murasingh : শান্তিরবাজার মহকুমা ক্রিকেট, দলের নেতৃত্বে রবিশঙ্কর
Image

‌Ravi Shankar Murasingh : শান্তিরবাজার মহকুমা ক্রিকেট, দলের নেতৃত্বে রবিশঙ্কর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। মহকুমার নেতৃত্বে প্রাক্তন ত্রিপুরা জুনিয়র দলের অলরাউন্ডার রবিশঙ্কর মুড়াসিং। ডেপুটি হিসাবে থাকবেন আরেক প্রাক্তন ত্রিপুরা দলের অলরাউন্ডার  অপূর্ব বিশ্বাস। রাজ্য সিনিয়র ক্রিকেটে। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সিনিয়র ক্রিকেট। আসরে ‘‌বি’ গ্রুপে রয়েছে শান্তিরবাজার মহকুমা। ওই গ্রুপে শান্তিরবাজার সহ রয়েছে উদয়পুর, অমরপুর এবং সাব্রুম মহকুমা। ৭ মে নিজেদর প্রথম ম্যাচে শক্তিশালী উদয়পুরের বিরুদ্ধে খেলবে শান্তিরবাজার। জামজুরি মাঠে হবে ম্যাচটি। ১০ মে সাব্রুম এবং ১৩ মে অমরপুর মহকুমার বিরুদ্ধে খেলবে শান্তিরবাজার। দুটি ম্যাচই  হবে উদয়পুরের জামজুরি মাঠে। গ্রুপ থেকে প্রথম দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে।  ‌ওই আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করেন মহকুমা ক্রিকেট সংস্থার সচিব দীপক রায়। দলে স্ট্র‌্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে ৮ জন ক্রিকেটারকে। দলের কোচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা রণজি দলের প্রাক্তন ক্রিকেটার দেবব্রত চৌধুরিকে। বৃহস্পতিবার দুপুরে বাইখোড়া স্কুল মাঠে শেষ প্রস্তুতি সেরে নেন ক্রিকেটাররা। কোচ সহ মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। 

ঘোষিত দল:‌ রবি শঙ্কর মুড়া সিং (‌অধিনায়ক), অপূর্ব বিশ্বাস (‌সহ অধিনায়ক), সান্টু মজুমদার, রাজদীপ দত্ত, সুকান্ত রিয়াং, কিষান মুড়াসিং, রাহুল হুসেন, প্রসেনজিৎ বিশ্বাস, বিভাষ বৈদ্য, হিমালেশ সাংমা, প্রদীপ দেববর্মা, ইভান চন্দ্র রিয়াং, বিপ্লব দাস, জনক রিয়াং এবং এন বিশ্বনাথন দেওয়ান। স্ট্র‌্যান্ডবাই:‌ প্রশান্ত দেবনাথ, গোবিন্দ মজুমদার, অনন্ত মুড়াসিং, সৌরভ পাল, সন্দীপ মুড়াসিং, কৃষান পাল, উমেশ রিয়াং এবং সম্রাট মজুমদার। কোচ:‌ দেবব্রত চৌধুরি, ম্যানেজার:‌ কিশোর কুমার ভৌমিক, কো-‌অর্ডিনেটর:‌ অজিৎ দেবনাথ।‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top