News Flash

  • Home
  • দিনের খবর
  • Pushkar Singh Dhami : চম্পাওয়াত থেকে লড়বেন পুষ্কর সিং ধামি, ৩১ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ
Image

Pushkar Singh Dhami : চম্পাওয়াত থেকে লড়বেন পুষ্কর সিং ধামি, ৩১ মে উপ-নির্বাচনের ভোটগ্রহণ

দেহরাদূন, ৫ মে (হি.স.): আসন্ন উপ-নির্বাচনে উত্তরাখণ্ডের চম্পাওয়াত বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ এমনটাই জানানো হয়েছে। উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩১ মে, ফল ঘোষণা হবে জুন মাসের ৩ তারিখ।উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে এবার পরাজিত হয়েছেন পুষ্কর সিং ধামি। খাতিমা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধামি, কিন্তু হেরে যান তিনি। ভোটে হারলেও ধামির ওপরই আস্থা রেখেছে বিজেপি। তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে। এবার উপ-নির্বাচনে জিততে হবে পুষ্কর সিং ধামিকে। চম্পাওয়াত বিধানসভা আসন থেকে উপ-নির্বাচনে লড়বেন তিনি।

আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) থেকে আসা ৪৬ বছরের পুষ্কর আগে উত্তর প্রদেশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন। পরে উত্তরাখণ্ডে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হন। ২০২১ সালের জুলাইয়ে প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি, ভোটে হারলেও তাঁকে ফের মুখ্যমন্ত্রী করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top