News Flash

  • Home
  • দেশ
  • Arrested: যোধপুরের ঘটনায় ২০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার,১৯টি মামলা দায়ের
Image

Arrested: যোধপুরের ঘটনায় ২০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার,১৯টি মামলা দায়ের

যোধপুর, ৫ মে (হি.স.) : রাজস্থানের যোধপুরে ঈদের আগে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় মোট ২১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং ১৯টি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২১১ জনের মধ্যে ১৯১ জনকে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। রাজস্থান পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এমএল লাথার বলেন, যোধপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যোধপুরের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) চক্রবর্তী সিং রাঠোর বলেন, প্রতিটি কোণ থেকে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, আমরা ধৃতদের পুলিশি হেফাজতের জন্য আদালতে আবেদন জানাব। যোধপুর কমিশনারেট এলাকায় ৩ মে জারি করা কারফিউ ৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ঈদের কয়েক ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নিজ শহর যোধপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করার পাশাপাশি শহরের ১০টি থানা এলাকায় কারফিউ জারি করা হয়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top