News Flash

  • Home
  • দিনের খবর
  • Ashok Gehlot : কাউকে রেহাই দেওয়া হবে না, রাজস্থানে হিংসা বরদাস্ত নয় : অশোক গেহলট
Image

Ashok Gehlot : কাউকে রেহাই দেওয়া হবে না, রাজস্থানে হিংসা বরদাস্ত নয় : অশোক গেহলট

জয়পুর, ৫ মে (হি.স.): রাজস্থানে একের পর এক হিংসার ঘটনা বেড়েই চলেছে। করৌলি, রামগড়ের পর এবার যোধপুর। শক্ত হাতে হিংসাত্মক ঘটনা রুখেও দিচ্ছে পুলিশ ও প্রশাসন। এমতাবস্থায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়ে দিলেন, হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না, রাজস্থানে হিংসা বরদাস্ত করা হবে না। তোপ দেগেছেন বিজেপির বিরুদ্ধেও।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “তাঁরা (বিজেপি) এজেন্ডা ঠিক করছে। তাঁরা করৌলি, যোধপুর এবং রামগড়ে দাঙ্গা উসকে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সময়মত ব্যবস্থা নিয়েছিলাম এবং শুধুমাত্র ছোট ঘটনা ঘটেছিল কিন্তু আমরা অপরাধীদের গ্রেফতার করেছি এবং কাউকে রেহাই দেব না। আমরা রাজ্যে হিংসা হতে দেব না।” রাজস্থানের যোধপুরে বৃহস্পতিবারও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top