News Flash

  • Home
  • দেশ
  • Navneet Rana: বাইকুল্লা জেল থেকে মুক্তি, লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন নভনীত রানা
Image

Navneet Rana: বাইকুল্লা জেল থেকে মুক্তি, লীলাবতী হাসপাতালে ভর্তি হলেন নভনীত রানা

মুম্বই, ৫ মে (হি.স.): শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বুধবারই। কিন্তু, ওই দিন মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে বেরোতে পারেননি মহারাষ্ট্রের অমরাবতীর সাংসদ নভনীত রানা। অবশেষে বৃহস্পতিবার বাইকুল্লা জেল থেকে বেরোন নভনীত। জেল থেকে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই শারীরিক পরীক্ষা করাতে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে যান নভনীত, অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লীলাবতী হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপি নেতা কিরিট সোমাইয়া।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবনের বাড়ির সামনে হনুমান চালিশা পাঠ করার চেষ্টার জন্য নভনীত রাণা ও তাঁর স্বামী রবি রাণার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়। অভিযোগ, তাঁরা সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন। গত ২৩ এপ্রিল গ্রেফতার করা হয় নভনীত রাণা ও তাঁর স্বামী বিধায়ক রবি রাণাকে। শর্তসাপেক্ষে বুধবার জামিন পেয়েছেন তাঁরা।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top