News Flash

  • Home
  • খেলা
  • Cricket : চার জেলায় চারটি ম্যাচ, শুক্রবার থেকে আন্তঃমহকুমা রাজ্যস্তরীয় সিনিয়র ক্রিকেট
Image

Cricket : চার জেলায় চারটি ম্যাচ, শুক্রবার থেকে আন্তঃমহকুমা রাজ্যস্তরীয় সিনিয়র ক্রিকেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য ক্রিকেট শুরু হচ্ছে আগামীকাল, শুক্রবার থেকে। ১৬ দলীয় আসর লীগ কাম নকআউট টুনামেন্ট। ডে ম্যাচ, প্রতি ইনিংসে ৫০ ওভারের খেলা। দুদিন টানা দুটি ম্যাচের পর এক দিন বিরতি। অনেকটা এভাবেই লীগ পর্যায়ের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল থেকে মূল পর্বের ম্যাচ গুলি হবে নকআউট প্রথায়। প্রতিদিন চার জেলায় চার মাঠে একই সঙ্গে চারটি ম্যাচের আয়োজন। অংশগ্রহণকারী ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে। আগামীকাল প্রথম দিনে গ্রুপ এ-র খেলায় কাঞ্চনপুর ও কৈলাশহর পরস্পরের মুখোমুখি হবে, কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। গ্রুপ বি-এর খেলায় সাব্রুম ও অমরপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে উদয়পুরের জামজুড়ি মাঠে।

গ্রুপ সি-এর সদর ও তেলিয়ামুড়া পরস্পরের মুখোমুখি হবে মেলাঘরের মিনি ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপ ডি-এর কমলপুর ও আমবাসা পরস্পরের বিরুদ্ধে খেলবে কমলপুরের কালিবাড়ি প্লে গ্রাউন্ডে। গ্রুপ ভিত্তিক প্রথম রাউন্ডের পরবর্তী চারটি ম্যাচ হবে পরদিন, ৬  মে-তে। গ্রুপ এ-র ধর্মনগর ও লংতড়াই ভ্যালি পরস্পরের মুখোমুখি হবে কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। গ্রুপ বি-এর উদয়পুর ও শান্তির বাজার খেলবে উদয়পুরের জামজুড়ি মাঠে। গ্রুপ সি-এর বিশালগড় এবং বিলোনিয়ার খেলা হবে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে। গ্রুপ ডি-এর মোহনপুর ও খোয়াইয়ের ম্যাচ হবে কমলপুরের কালিবাড়ি প্লে গ্রাউন্ডে। গ্রুপ লীগ পর্যায়ের খেলা শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ১৫ ও ১৬ মে দুদিন দুই মাঠে দুটি করে মোট চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে। একইভাবে সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচ রাখা হয়েছে যথাক্রমে ১৮ ও ২০ মে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top