News Flash

Image

Arrested : নেশা কারবারি ধৃত

বিশালগড়, ৫ মে : বিশালগড় থানা এলাকার জনগণ এক নেশা কারবারিকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আটক নেশা কারবারির  নাম হালাম মিয়া।

জানা গেছে, হালাম মিয়া নেশা সামগ্রী বিক্রি করার জন্য এলাকায় এসেছিল। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটক করে উত্তম-মধ্যম দেন। গণপ্রহারে সে অল্প বিস্তর আহত হয়েছে। তাকে আটক করে রেখে স্থানীয় বাসিন্দারা বিশালগড় থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আটক হালাম মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, এর আগেও তার বিরুদ্ধে ব্রাউন সুগার বিক্রি করার অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে বিশালগড় থানার পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, নেশাখোর এবং নেশা কারবারিদের দৌরাত্ম্যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে। এলাকার যুব সমাজ নেশার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছে। যুবসমাজকে এই ভয়ঙ্কর পরিণতি এর হাত থেকে রক্ষা করতে পুলিশকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top