News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য ক্রিকেট সংস্থার নতুন নিয়মে বেকায়দায় রণজি ক্রিকেটারসহ অনেকেই
Image

Cricket : রাজ্য ক্রিকেট সংস্থার নতুন নিয়মে বেকায়দায় রণজি ক্রিকেটারসহ অনেকেই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মে।। রাজ্য ক্রিকেট সংস্থার নতুন নিয়মে বেকায়দায় ত্রিপুরা রণজি দলের নির্ভরযোগ্য ক্রিকেটার সহ বেশ কয়েকজন। আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। রাজ্য ক্রিকেট সংস্থার নিয়মানুযায়ি যে ক্রিকেটার যে মহকুমায় জন্মগ্রহণ করবে সেই মহকুমার হয়েই রাজ্য আসরে খেলতে পারবে। রাজ্য সংস্থার ওই নিয়মে বেকায়দায় পড়ে গেলো বেশ কয়েকটি মহকুমা। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কৈলাসহর মহকুমা। কুমারঘাট মহকুমায় ক্রিকেট সংস্থা নেই। তাই ওই মহকুমার বেশ কয়েকজন ক্রিকেটার দীর্ঘ বছর ধরেই কৈলাসহর মহকুমায় খেলছেন।

কুমারঘাট মহকুমায় জন্ম ত্রিপুরা রণজি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার অভিজিৎ সরকার দীর্ঘবছর ধরেই কৈলাসহর মহকুমার হয়ে খেলছেন। ওই মহকুমার সিনিয়র লিগ ক্রিকেটে নিয়মিত খেলছেন। এবারও খেলেছেন। তারপরও কুমারঘাট মহকুমায় জন্ম হওয়ায় এবার রাজ্য আসরে খেলতে পারছেন না। শুধু অভিজিৎ নন, কুমারঘাটে জন্ম সৌম্যজ্যোতি সিনহা, রোহন রায় এবং আমবাসায় জন্ম অভিজিৎ চক্রবর্তী এবার খেলতে পারছেন না কৈলাসহর মহকুমার হয়ে। অথচ সদ্য সমাপ্ত কৈলাসহর মহকুমার সিনিয়র ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ওই ৪ ক্রিকেটার। এনিয়ে লিগ কমিটির চেয়ারম্যান জয়ন্ত দে বলেন,” নতুন ক্রিকেটার বের করার লক্ষ্যে ওই উদ্যোগ। যে সকল মহকুমায় ক্রিকেট সংস্থা নেই সেখানেও আগামীদিনে স্পটার পাঠানো হবে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করার জন্য। তখন ওই সকল ক্রিকেটারদের বাছাই করা হবে”‌।

প্রশ্ন দেখা দিয়েছে এমনিতেই রাজ্যের ক্রিকেটাররা বছরে কম ম্যাচ খেলে। ফলে রাজ্যের ক্রিকেটারদের অভিজ্ঞতা অনেকটাই কম ভিন রাজ্যের ক্রিকেটারদের থেকে। তারপরও যদি প্রতিভাবান ক্রিকেটাররা খেলার সুযোগ না পায় তাহলে আদৌ কতটা উন্নতি হবে। ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top