News Flash

  • Home
  • বাণিজ্য
  • Elon Musk: টুইট আর বিনামূল্যে নয়, জানিয়ে দিলেন টুইটারের মালিক এলন মাস্ক
Image

Elon Musk: টুইট আর বিনামূল্যে নয়, জানিয়ে দিলেন টুইটারের মালিক এলন মাস্ক

নিউইয়র্ক, ৪ মে (হি.স.): এবার থেকে টুইটার ব্যবহারকারীদেরও খরচ করতে হবে পকেটের টাকা। তবে, সাধারণ ব্যবহারকারীদের টুইট করতে কোনও টাকা খরচ হবে না। শুধুমাত্র বাণিজ্যিক, সরকার ও সরকার অধিগৃহীত সংস্থার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বুধবার এমনটাই জানিয়েছেন টুইটারের নতুন মালিক এলন মাস্ক। তিনি টুইটে লেখেন, ‘সাধারণ মানুষের জন্য টুইটার সব সময়ই বিনামূল্যে পরিষেবা দেবে। তবে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য খরচ বহন করতে হতে পারে।’’

অর্থাৎ, এখন থেকে সরকার, সরকার অধিকৃত সংস্থা এবং বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার। টাকার অঙ্কের পরিমাণ খুব বেশি হবে না বলেও জানিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করার জন্য কোনও টাকা দিতে হবে না। আগের মতোই বিনামূল্যে তাঁরা এই মাইক্রোব্লগিং সাইট ব্যবহার করতে পারবেন।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top