News Flash

Image

Prison Van : খোয়াইয়ে প্রিজন ভ্যানের করুন অবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ খোয়াইয়ের প্রিজন ভ্যানের অবস্থা শোচনীয়৷ নামেই প্রিজন ভ্যান৷ঝরঝর শব্দ করে হাঁপিয়ে ছুটে৷ যেন গাড়ির নিজের প্রাণবায়ুই বেরিয়ে যাওয়ার মতো উপক্রম৷ খোয়াই মহকুমা কারাগার থেকে আদালতে অভিযুক্ত আর আসামীকে আনা নেওয়ার কাজে ব্যাবহারের জন্যই এই প্রিজন ভ্যান৷যদিও গাড়িটি কারাগার কর্তৃপক্ষের নয়৷বা রাজ্যের কারা দপ্তরেরও নয়৷মূলতঃ এটি পুলিশের গাড়ি৷ আপাততঃ কারাগারের আসামী আর অভিযুক্তদের আদালতে আনা নেওয়ার কাজে গাড়িটি ব্যাবহার করে পুলিশ৷

গাড়িটির অবস্থা এতটাই শোচনীয় যে, ওপরের ছাদ দিয়ে জল পড়ে ভেতরে৷ বৃষ্টি হলে রক্ষে নেই৷ পুলিশ, অভিযুক্ত আর আসামীকে ভিজে জবজবে হয়ে যেতে হয়৷ গাড়ির ভেতরে থাকা কাগজপত্রও ভিজে একশেষ৷ প্রিজন ভ্যানটি ব্যাবহার করাটাই এখন সমস্যা হয়ে দেখা দিয়েছে৷ পুলিশ কর্মীরা, যারা কারাগার থেকে আদালতে আসামী আর অভিযুক্তদের আদালতে প্রতিদিন আনা নেওয়ার সরকারী কাজে যুক্ত, তারা প্রিজন ভ্যানটির সংস্কার বা নতুন প্রিজন ভ্যানের দাবী জানিয়েছেন৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top