News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura Police : মধুপুরে উদ্ধার হওয়া গরু মালিককে হস্তান্তর করল পুলিশ
Image

Tripura Police : মধুপুরে উদ্ধার হওয়া গরু মালিককে হস্তান্তর করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার কুখ্যাত গরু চোর, মধুপুর থানা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় চুরি হয়ে যাওয়া গরু৷ সংবাদে প্রকাশ, ২৩ এপ্রিল কৈয়াডেপা বাসিন্দা হেমেন্দ্র দেবনাথের বাড়ি থেকে ভোর রাতে একটি গবাদিপশুর চুরি করে নিয়ে যায় চোর, পরবর্তী সময়ে গবাদিপশুর মালিক হেমেন্দ্র  দেবনাথ খবর পেলেন কোনাবন রতন দাসের বাড়িতে উনার চুরি হয়ে যাওয়া গবাদিপশুটি রয়েছে সাথে সাথে ছুটে যান হেমন্ত দেবনাথ রতন দাসের বাড়িতে৷ সেখানে গিয়ে জানতে পারেন কৈয়াডেপা এলাকার কুখ্যাত গরুচোর বিষ্ণু দাস গবাদিপশুটি চুরি করে নিয়ে রতন দাসের কাছে বিক্রি করে দেন৷

পরবর্তী সময়ে গবাদিপশুর মালিক হেমন্ত দেবনাথ গরুচোর বিষ্ণু দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ মধুপুর থানার পুলিশ রবিবার গভীর রাতে কৈয়াডেপা এলাকা থেকে কুখ্যাত গরুচোর বিষ্ণ দাস কে গ্রেপ্তার করেন৷ সোমবার দুপুর ১ টায় চুরি হয়ে যাওয়া গবাদিপশুটি প্রকৃত মালিক হেমেন্দ্র দেবনাথের হাতে তুলে দেয় মধুপুর থানার পুলিশ৷ কুখ্যাত গরুচোর বিষ্ণুদাস দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গরু চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে৷ তার মধ্যে দীর্ঘ দুইবার গরু চুরি করতে গিয়ে ধরা পড়ার পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু সেখান থেকে ছুটে আবার বাড়িতে গিয়ে গরু চুরি আবার শুরু করে দেয়৷

তবে সেই দুই যাত্রা বেঁচে গেল এইবার হাতেনাতে ধরে গরুর  মালিক কুখ্যাত চোর বিষ্ণুদাস এর বিরুদ্ধে মধুপুর থানা মামলা করে৷ তবে এলাকাবাসীর অভিমত সেজাল থেকে রেহাই পেয়ে আবার দ্বিতীয়বার চুরি  শুরু করে দেয়৷ এখন দেখার বিষয় মধুপুর থানা কি ব্যবস্থা নেয়৷

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top