News Flash

  • Home
  • খেলা
  • Cricket : রাজ্য ক্রিকেটে জয় অব্যাহত রেখে নর্থ জোনও ফাইনালে
Image

Cricket : রাজ্য ক্রিকেটে জয় অব্যাহত রেখে নর্থ জোনও ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ মে।। টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ফাইনাল নিশ্চিত করে নিয়েছে নর্থ জোন দলও। পরপর দুই ম্যাচে জয় অব্যাহত রেখে নর্থ জোন অনূর্ধ্ব-১৫ আন্তঃজোনাল রাজ্যস্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। মঙ্গলবারে প্রথম খেলায় সাউথ জোনকে হারানোর পর আজ বুধবার দ্বিতীয় ম্যাচে নর্থ জোন ৫১ রানের ব্যবধানে সেন্ট্রাল জোনকে পরাজিত করেছে। চারদলীয় লীগ টুর্নামেন্ট পরপর দুটি ম্যাচে জয়ী হওয়ার সুবাদে নর্থ জোনও ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সকালের বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ শুরুতে প্রায় সাড়ে চার ঘন্টা অপেক্ষা করতে হয়েছে।

বেলা দেড়টায় পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলা শুরুতে টস জিতে সেন্ট্রাল জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। নর্থ জোনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। এদিকে, ওভার সংখ্যাও কমিয়ে ২২ করা হয়। সীমিত ২২ ওভারে নর্থ জোন ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে অভীক পাল সর্বাধিক ৩৬ রান সংগ্রহ করে। এছাড়া, সৌভিক চক্রবর্তীর ২৭ রান এবং কার্তিক পালের অপরাজিত ২০ রানও উল্লেখ করার মতো। সেন্ট্রাল জোনের খোকন বিশ্বাস ৫ রানে এবং সুরজ গুরুং ১৭ রানে ২টি করে  উইকেট পেয়েছে। এছাড়া, কনভ চক্রবর্তী ও অভ্রজিৎ দাস একটি করে উইকেট পেয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে সেন্ট্রাল জোন ৬ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২২ ওভারে ফুরিয়ে যায়। দলের পক্ষে সুরজ গুরুং (১৯ রান), ওপেনার প্রসেনজিৎ চক্রবর্তীর ১৭ রান এবং অধিনায়ক কনভ চক্রবর্তীর ১১ রানের পাশাপাশি অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৫ রানের সুবাদে দলীয় স্কোর ৮৯ হয়। নর্থ জোনের কার্তিক পাল ১৬ রানে ও অনস্ চক্রবর্তী ১৮ রানে দুটি করে উইকেট পায়। এছাড়া, অভীক পাল পেয়েছে একটি উইকেট। ব্যাটে-বলে দারুন অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে কার্তিক পাল পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top