News Flash

Image

Honor : সাফাই কর্মীদের সন্মাননা প্রদান

আগরতলা, ৪ মে : বুধবার অনুষ্ঠিত হয়েছে সাফাই কর্মীদের সম্মাননা অনুষ্ঠান। এদিন পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে  সাফাই কর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে মেয়র বলেন, ২০১৪ সালের ২ অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেন। তারপর থেকে দেশজুড়ে এই কর্মসূচী পালিত হয়ে আসছে। দেশকে রাখতে বর্তমানে প্রত্যেক এলাকায় নিয়োজিত আছেন সাফাই কর্মীরা। প্রতিনিয়ত তারা তাদের দায়িত্বে অবিচল। রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা দেশকে স্বচ্ছ রাখছেন, নির্মল রাখছেন। আমাদের সমাজের পরিবেশকে সুস্থ রাখতে তাদের অসামান্য ভূমিকা রয়েছে। তাই এদিন ১২ নং ওয়ার্ড এর উদ্যোগে সকল শাখায় কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় দুর্ঘটনাপ্রবণ সড়কে বিশেষ পরিদর্শন, দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

,বিলোনিয়া, ৮ জুলাই : সড়ক দুর্ঘটনা রোধে বড় পদক্ষেপ নিল দক্ষিণ ত্রিপুরা জেলা রোড সেফটি টাস্ক ফোর্স। জেলার…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার মামলায় এক বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

কৈলাসহর, ৮ জুলাই : শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টার অভিযোগে ফয়দুর রহমান নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

খামারবাড়ি রাস্তায় চরম দুর্ভোগ, কাদা-জলে নিত্য ঝুঁকি নিয়ে চলাচল ৮০-৯০ পরিবারের

তেলিয়ামুড়া, ৮ জুলাই : রাস্তা নয়, যেন নরকযন্ত্রণা। সামান্য বৃষ্টিতেই কাদা ও জলমগ্ন হয়ে পড়ছে গোটা রাস্তা। প্রতিদিন…

ByByTaniya Chakraborty Jul 8, 2026

টানা বৃষ্টিতে বেহাল মনাইপাথরের গ্রামীণ সড়ক, চরম দুর্ভোগে বাসিন্দারা

কাঠালিয়া, ৮ জুলাই: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঠালিয়া ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলেজের একাধিক গ্রামীণ সড়কের বেহাল দশা…

ByByReshmi Debnath Jul 8, 2026
Scroll to Top