News Flash

  • Home
  • খেলা
  • Nicholas Puran : ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্বে নিকোলাস পুরান
Image

Nicholas Puran : ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্বে নিকোলাস পুরান

জামাইকা, ৩ মে (হি. স.) : কাইরান পোলার্ডের উত্তরসূরি হলেন নিকোলাস পুরান। একদিন ও টি-টুয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন মারকুটে ব্যাটার। মঙ্গলবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

চলতি বছরের আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পূর্ণাঙ্গ মেয়াদে দুই ফরম্যাটের অধিনায়কত্ব পেলেন ২৬ বছর বয়সী তারকা ব্যাটসম্যান। নয়া অধিনায়কের নেতৃত্বে দল ভাল ফল করবে বলে বিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের কর্তারা। পোলার্ডের সহকারী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছিলেন নয়া ক্যারিবিয়ান অধিনায়ক। সম্প্রতি আচমকাই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব ছেড়ে সরে দাঁড়ান কাইরান পোলার্ড। ফলে তাঁর জায়গায় কার কাঁধে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্ব বর্তায় তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এদিন সেই জল্পনার অবসান ঘটল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালক জিমি অ্যাডামস জানিয়েছেন, ‘সহ অধিনায়ক নিকোলাস পুরানের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস সাদা বলের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত পুরান। তাঁর অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্কের বিষয়টিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top