News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Internet : ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন, প্রত্যন্ত এলাকায় রেশন সামগ্রী প্রদানে সমস্যা
Image

Internet : ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন, প্রত্যন্ত এলাকায় রেশন সামগ্রী প্রদানে সমস্যা

তেলিয়ামুড়া, ৩ মে : যতই লাগুক আধুনিকতার ছোঁয়া, প্রত্যন্ত অঞ্চলের জনজাতি অংশের গিরিবাসীরা আজও নানাভাবে বঞ্চনার শিকার। অভিযোগ, ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন ঘটায় প্রত্যন্ত এলাকায় গিরিবাসীরা রেশন সামগ্রী পাচ্ছেন না। মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে আঠারোমুড়া  এ.ডি.সি ভিলেজ এলাকায় মাঝে মধ্যেই গিরিবাসীরা গভীর সমস্যার সম্মুখীন হচ্ছেন।

প্রত্যন্ত এলাকার মানুষজন সহ খোদ রেশন ডিলারের অভিযোগে জানা গেছে,  আঠারমুড়া পাদদেশ তথা ৪৫ মাইল এলাকায় রেশন দোকানে ২৩৭ জন রেশন কার্ড হোল্ডার রয়েছে। তারা বিলাইখাং, খাকলাই, পি.জি.পি কলোনি, কৃষ্ণমণি চৌধুরী রিয়াং পাড়া সহ কুমারাই পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘ পথ পায়ে হেঁটে সরকারি ন্যায্যমূল্যের দোকানে আসে রেশন সামগ্রী ক্রয় করার জন্য। কিন্তু বাদ সাধে ইন্টারনেট পরিষেবা। মাঝে মধ্যেই ইন্টারনেট পরিষেবা  না থাকলে ভোক্তারা রেশন সামগ্রী না নিয়ে খালি হাতে ফিরেন।

রেশন ডিলার মিজুরাম রিয়াং জানান, রেশন কার্ডে আধার সংযুক্তিকরণে প্রায় ৫০ থেকে ৬০ মিটার টিলাভূমির উঁচু জায়গায় উঠতে হয়। এরপরেও ঠিক মতো ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না। ফলে  ভোক্তাদের যেমন রেশন সামগ্রী দেওয়া সম্ভব হয় না। তেমনি রেশন ডিলারের রেশন সামগ্রী মজুতের হিসাব নিয়ে ঝামেলা পোহাতে হয়। আবার কখনো কখনো সময় মতো রেশন সামগ্রী না পেয়ে ভোক্তারা ক্ষোভ দেখান।রেশন ভোক্তা সহ রেশন ডিলার মিজুরাম রিয়াং-এর দাবি, টেলিকম সংস্থাগুলির প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবার বিষয়টি গুরুত্ব দিয়ে উন্নত করার পদক্ষেপ গ্রহণ করুক। তাতে প্রত্যন্ত এলাকায় রেশনিং সামগ্রী প্রদানের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে।

Releated Posts

এক নিমিষে নিভে গেল তরতাজা প্রাণ, জুরি নদীতে মর্মান্তিক মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগরে জুরি নদীতে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের…

ByByReshmi Debnath Jul 9, 2026

কৈলাসহর হয়ে বিকল্প রেলের সমীক্ষার কাজ সম্পন্ন:রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৮ জুলাই: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র গত ১২ বছরের শাসনকালে দেশের অর্থনীতির বুনিয়াদ অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই সময়ের…

ByByReshmi Debnath Jul 9, 2026

৯ ও ১০ জুলাই আগরতলায় অনুষ্ঠিত হবে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরায় বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী ৯…

ByByReshmi Debnath Jul 9, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

আগরতলা, ৮ জুলাই: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দায়ের হওয়া একটি পকসো মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top