News Flash

Image

Arrested : ব্রাউন সুগার সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে৷৷ গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ আটক এক যুবক৷ ঘটনা লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অন্তর্গত শিববাড়ি এলাকায়৷ আটক যুবকের নাম প্রভাত গিরি (২৮), পিতা প্রফুল্ল গিরি৷  বাড়ি শিববাড়ি৷


ঘটনার বিবরনে জানা যায় আজ বিকেল আনুমানিক ৪ টা নাগাদ গোপন খবরের ভিত্তিতে প্রভাত গিরির বাড়িতে তল্লাশি চালায় এসডিপিওর নেতৃত্বে মনু থানার পুলিশ৷  তার ঘর থেকে  নগদ অর্থ সহ ১০০ কৌটার অধিক ব্রাউন সুগার৷ ব্রাউন সুগারের পরিমাণ ৮ গ্রামের অধিক হবে বলেই ধারনা৷ তার বিরুদ্ধে এনডিপিস ধারায় মামলা নথিভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে৷  এখানে উল্লেখ কিছুদিন আগেই দলীয় কাজে কাঞ্চনপুর যাওয়ার পথে শিববাড়ি এলাকায় এই ড্রাগস ব্যাবসায়ী প্রভাত গিরির বাড়িতেই বিরতি নিয়ে তরমুজের  স্বাদ আস্বাদন করেছিলেন মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷  প্রভাত গিরির পিতা প্রফুল্ল গিরির সরলতায় মুগ্দ হয়ে মুখ্যমন্ত্রী নিজ সামাজিক মাধ্যমের একাউন্ট থেকেই বিষয়টি পোস্ট করেছিলেন৷ প্রভাত গিরির বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে এলাকায় সমালোচনা নেই৷ তবে বিপ্লব বাবুর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ণকে ধুলিস্যাৎ করছে  বিজিপি নামধারী কতিপয় ড্রাগস ব্যবসায়ী তা বলার অপেক্ষা রাখে না৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top