News Flash

  • Home
  • খেলা
  • Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেটের ফাইনালে আজ বি.বি.আই – গোল্ডেন ভ্যালীর লড়াই
Image

Cricket : ধর্মনগরে স্কুল ক্রিকেটের ফাইনালে আজ বি.বি.আই – গোল্ডেন ভ্যালীর লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ মে।। ধর্মনগরে আয়োজিত আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। তাতে খেতাবি লড়াইয়ে গোল্ডেন ভ্যালী স্কুল খেলবে বিবিআই-এর বিরুদ্ধে। ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে এখন অন্তিম পর্যায়ে। ইতিমধ্যে দুটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক ম্যাচের পর বিজয়ী দুই দল ফাইনালে পরস্পরের মুখোমুখি হচ্ছে। সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে গোল্ডেন ভ্যালি স্কুল দল ৬ উইকেটে নর্থ পয়েন্ট স্কুল দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নেয়। এর আগে গত রবিবার প্রথম সেমিফাইনালে বিবিআই জয়ী হয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়।

সোমবারের খেলায় নর্থ পয়েন্ট স্কুল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সীমিত ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোমশুভ্র দে-র ২৮ রান, সৌভিক দে-র ২১ রান এবং মানব সিনহার অপরাজিত ২২ রান উল্লেখযোগ্য। গোল্ডেন ভ্যালী স্কুলের রৌনক নাথ ৭ রানে তিনটি এবং আকাশ সিনহা ১৫ রানে ২টি উইকেট তুলে নেয়।

জবাবে ব্যাট করতে নেমে গোল্ডেন ভ্যালী স্কুল মূলতঃ অনিকেত মালাকারের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। গোল্ডেন ভ্যালী স্কুল ১২.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনিকেত মালাকার ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়।

এছাড়া রৌনক নাথ ১৯ এবং শিবপ্রসাদ দেবনাথ ১০ রান পায়‌। নর্থ পয়েন্ট স্কুলের সোমশুভ্র দে ও আনোয়ার হোসেন পেয়েছে একটি করে উইকেট। ম্যাচ সেরার খেতাব পেয়েছে বিজয়ী দলের অনিকেত মালাকার। বলাবাহুল্য, সেমিফাইনালে বিজিত নর্থ পয়েন্ট স্কুল পাবে তৃতীয় স্থান অর্জনের পুরস্কার।

এদিকে, ফাইনালিস্ট দুই দল বিবিআই এবং গোল্ডেন ভ্যালী স্কুল গত রবিবার প্রথম সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে বিবিআই ৬ উইকেটের ব্যবধানে গোল্ডেন ভ্যালী স্কুল দলকে পরাজিত করেছিল। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে গোল্ডেন ভ্যালী স্কুল দল ২২.৫ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিবপ্রসাদ দেবনাথ সর্বাধিক ২৬ রান পায়। বিবিআই-এর কুশল মজুমদার ও প্রিয়াংশু রায় তিনটি করে এবং জয়দীপ দত্ত ২টি উইকেট পায়।

জবাবে বিবিআই ১৭.২ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে পিনাক কুমার দেব দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যের সঙ্গে ৫৪ বলে ৮৫ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। গোল্ডেন ভ্যালী স্কুলের কিঙ্কর বড়ুয়া পেয়েছিল দুই উইকেট। আগামীকাল, বুধবার খেতাবি লড়াইয়ে কোন দল জয়ের আনন্দে মাতোয়ারা হয় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026

রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…

ByByNews Desk Jul 7, 2026

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top