News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Accident : আঠারোমুড়া পাহাড়ের খাদে পড়ল বাস, আহত ১৫, আশঙ্কাজনক এক
Image

Accident : আঠারোমুড়া পাহাড়ের খাদে পড়ল বাস, আহত ১৫, আশঙ্কাজনক এক

আগরতলা, ২ মে(হি. স.): দুর্ঘটনা থেকে বাঁচতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। তাতে, বাসের চালক ও সহ-চালক সমেত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আঠারোমুড়া পাহাড়ে জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় যান চালকের অসাবধানতাকে দায়ী করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার টিআর০১এ১৩৯৩ নম্বরের যাত্রীবোঝাই বাস কাঞ্চনপুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসার পথে আঠারোমুড়া পাহাড়ের চাকমাঘাটস্থিত বিশ্বকর্মা মন্দির সংলগ্ন স্থানে খাদে পরে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। জানা গেছে, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা দূরপাল্লার লরির সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। তাতে, ১৫ জন যাত্রী আহত হয়েছেন।যাত্রীবাহী বাস খাদে পড়েছে দেখে স্থানীয় মানুষ দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে মনিরাম দেববর্মার(৫০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিত্সকরা তাঁকে জি বই হাসপাতালে স্থানান্তর করেছেন। বাকি ১৪ জন যাত্রী তেলিয়ামুড়া হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ওই বাসের চালক ও সহ-চালকও দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্ত, বিপরীত দিক থেকে আসা গাড়িটি পালিয়ে গেছে। মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top