News Flash

  • Home
  • বিদেশ
  • Narendra Modi: ত্রিদেশীয় সফরের শুরুতে বার্লিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলরের সঙ্গে
Image

Narendra Modi: ত্রিদেশীয় সফরের শুরুতে বার্লিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলরের সঙ্গে

বার্লিন, ২ মে (হি.স.): ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গভীর রাতেই দিল্লি থেকে বিশেষ বিমানে ত্রিদেশীয় সফরে রওনা হন প্রধানমন্ত্রী। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকালেই বার্লিনে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। ইউরোপের তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী এখন পৌঁছে গিয়েছেন জার্মানিতে।

সোমবারই তিনি জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ-এর সঙ্গে বৈঠক করবেন। ভারত-জার্মান আন্তঃ সরকারি আলোচনার ষষ্ঠ সংস্করণে যোগ দেবেন উভয় নেতা। ইতিমধ্যেই চারবার এই দেশ সফর করেছেন প্রধানমন্ত্রী। ভারতে বিনিয়োগকারী বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম জার্মানি। বার্লিনে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এবং জার্মানি চ্যান্সেলর। জার্মানিতে বসবাসরত ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top