News Flash

Image

Suicide : ফাঁসিতে আত্মঘাতী এক ব্যক্তি

আগরতলা, ২ মে : অরুন্ধতী নগর রামঠাকুর এলাকায় একটি বাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ আচার্য। নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, বাড়িতে  মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় মানুষজনকে খবর দেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ফাঁসিতে কৃষ্ণ আচার্য নামে ওই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে অরুন্ধতী নগর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কেন ওই ব্যক্তির ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই জানা যাবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আত্মগোপন করে রয়েছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top