News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : অরুন্ধতিনগরে গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা
Image

Attack : অরুন্ধতিনগরে গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷ পণের দায়ে বধু নির্যাতনের ঘটনা রাজ্যের ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ চারিপাড়া এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর ভাবে যখম করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন৷ নির্যাতিতা গৃহবধূর নাম রিয়া সরকার৷ এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের হয়েছে৷

ঘটনার বিবরণে জানা যায় প্রায় দেড় বছর আগে তেলিয়ামুড়া এলাকার রিয়া সরকারের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল অরুন্ধতীনগর চারিপাড়ার রাকেশ সরকারের৷ তাদের একটি সন্তানও রয়েছে৷ বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন সুখেই চলছিল৷ কিন্তু সাম্প্রতিককালে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়৷ গৃহবধূ রিয়াকে বাপের বাড়ি থেকে নগদ টাকা পয়সা এনে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করেন স্বামী, শাশুড়ী এবং ননাস৷ রিয়ার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো না৷ তাদের চাহিদা মতো টাকা পয়সার জোগান দেওয়া সম্ভব হচ্ছিল না৷ চাহিদা মতো টাকা পয়সা এনে দিতে না পারায় রিয়ার ওপর নির্যাতন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে৷ রবিবার গৃহবধূকে মারধর করে গুরুতর ভাবে জখম করা হয়৷ স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন৷

গৃহবধূ পুলিশের কাছে অভিযোগ করেছেন তাকে নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে৷ এমনকি তার ছোট্ট শিশু সন্তানকে তার সঙ্গে থাকতে দেওয়া হচ্ছে না৷ এসব বিষয় নিয়ে বাক-বিতণ্ডা চরম আকার ধারণ করলে গৃহবধূর স্বামী রাকেশ সরকার এবং শাশুড়ি ও ননাস মিলে তাকে প্রচণ্ড মারধর করেন৷ স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ ঘটনার খবর পেয়ে জিয়ার বাপের বাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসেন৷ এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আক্রান্ত গৃহবধু এবং তার বাপের বাড়ির লোকজনরা৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top