News Flash

  • Home
  • মুখ্য খবর
  • GST: জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ, অরুণাচল প্রদেশে রেকর্ড বৃদ্ধি, মণিপুরে অস্বাভাবিক হারে কমল জিএসটি আদায়
Image

GST: জিএসটি সংগ্রহের রিপোর্ট প্রকাশ, অরুণাচল প্রদেশে রেকর্ড বৃদ্ধি, মণিপুরে অস্বাভাবিক হারে কমল জিএসটি আদায়

আগরতলা, ২ মে(হি. স.): জিএসটি রাজস্ব আদায়ে উত্তর-পূর্বাঞ্চলে রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশে রেকর্ড বৃদ্ধি হয়েছে। তেমনি, মণিপুরে অস্বাভাবিক হারে জিএসটি রাজস্ব আদায় কমেছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বছরের জিএসটি সংগ্রহের রাজ্যভিত্তিক হিসেব প্রকাশ করেছে। তাতে, পূর্বোত্তরের রাজ্যগুলির জিএসটি সংগ্রহের হিসেব মিলেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে জিএসটি সংগ্রহে সর্বকালের রেকর্ড বৃদ্ধি হয়েছে। তেমনি, পূর্বোত্তরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, অসম, মেঘালয় এবং সিকিমের জিএসটি সংগ্রহের হার এপ্রিল ২০২১-র তুলনায় এপ্রিল ২০২২-এ বৃদ্ধি হয়েছে। কিন্ত, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ওই সময়ে জিএসটি সংগ্রহের হার কমেছে।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রিপোর্টে ২০২১ সালের এপ্রিলে অরুণাচল প্রদেশ ১০৩ কোটি টাকা, নাগাল্যান্ড ৫২ কোটি টাকা, অসম ১১৫১ কোটি টাকা, মেঘালয় ২০৬ কোটি টাকা এবং সিকিম ২৫৮ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই তুলনায় ২০২২ সালের এপ্রিলে অরুণাচল প্রদেশ ১৯৬ কোটি টাকা, নাগাল্যান্ড ৬৮ কোটি টাকা, অসম ১৩১৩ কোটি টাকা, মেঘালয় ২২৭ কোটি টাকা এবং সিকিম ২৬৪ কোটি টাকা সংগ্রহ করেছে। বৃদ্ধির হারে অরুণাচল প্রদেশ ৯০ শতাংশ, নাগাল্যান্ড ৩২ শতাংশ, অসম ১৪ শতাংশ, মেঘালয় ১০ শতাংশ এবং সিকিম ২ শতাংশ জিএসটি সংগ্রহ বেড়েছে।

অন্যদিকে, ২০২১ সালের এপ্রিলে ত্রিপুরা ১১০ কোটি টাকা, মিজোরাম ৫৭ কোটি টাকা এবং মণিপুর ১০৯ কোটি টাকা সংগ্রহ করেছিল। সেই তুলনায় ২০২২ সালের এপ্রিলে ত্রিপুরা ১০৭ কোটি টাকা, মিজোরাম ৪৬ কোটি টাকা এবং মণিপুর ৬৯ কোটি টাকা সংগ্রহ করেছে। তাতে, ত্রিপুরায় ৩ শতাংশ, মিজোরামে ১৯ শতাংশ এবং মণিপুরে ৩৩ শতাংশ জিএসটি সংগ্রহ হ্রাস পেয়েছে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top