ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল।। ত্রিপুরার ঝুলিতে আসলো দ্বিতীয় পদক। এবারও ব্রোঞ্জ। ত্রিপুরা দ্বিতীয় পদকটি পায় টেবিল টেনিসের ডাবলস বিভাগে। ডাবলসে পদক পেলেও অল্পের জন্য মিক্সড ডাবলসে পদক হাতছাড়া করলো ত্রিপুরা অল্পের জন্য। মনিপুরে অনুষ্ঠিত পূর্বোত্তর ক্রীড়া আসরে। শনিবার আসরের তৃতীয় দিনে ডি এম কলেজ স্টেডিয়ামে পুরুষদের ডাবলসে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে ত্রিপুরা মুখোমুখি হয় নাগাল্যান্ডের। তাতে ত্রিপুরা ৩-১ সেটে (১১-৯,৯-১১,১১-৭,১১-৬) নাগাল্যান্ডকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করে। রাজ্যের হয়ে ওই ম্যাচে খেলেছিলেন রামিজ রাজা খান এবং অরিজিৎ দে। মিক্সড ডাবলসে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে সিকিমের বিরুদ্ধে এগিয়ে থেকেও হারতে হয়েছে ত্রিপুরাকে। মহিলাদের ফুটবলে অবশেষে জয়ের মুখ দেখলো ত্রিপুরা। ওই রাজ্যের সাই মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা এদিন একতরফা খেলে পরাজিত করে মিজোরামকে। ফলাফল ৪-০। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন ত্রিপুরা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। মূলত ত্রিপুরার ফুটবলারদের গতি এবং দক্ষতার কাছেই পিছিয়ে পড়েন মিজোরামের ফুটবলাররা। ম্যাচে ত্রিপুরার পক্ষে জোড়া গোল করেন দিপালী হালাম। অপর দুটি গোল করেন ধনিতা রিয়াং এবং কাজল্তি রিয়াং। প্রথমার্ধে ত্রিপুরা এগিয়ে ছিলো ২-০ গোলে।

ফুটবলে মিজোরামকে হারালো ত্রিপুরা, টেবিল টেনিস ডাবলসে ব্রোঞ্জ ত্রিপুরার
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















