News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, আস্থা বাড়বে সাধারণ নাগরিকের : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, আস্থা বাড়বে সাধারণ নাগরিকের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): স্থানীয় ভাষাকে উৎসাহিত করা উচিত আদালতে, এর ফলে বিচার ব্যবস্থার প্রতি দেশের সাধারণ নাগরিকদের আস্থা বাড়বে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সমস্ত মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বর্তমানেও আমাদের দেশে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যাবতীয় কার্যক্রম ইংরেজিতে হয়। বিপুল সংখ্যক জনসংখ্যা বিচারিক প্রক্রিয়া থেকে সিদ্ধান্তগুলি বোঝা কঠিন বলে মনে করেন, আমাদের সাধারণ জনগণের জন্য সিস্টেমটিকে সহজ করতে হবে।”

প্রধানমন্ত্রী আহ্বান জানান, “আমাদের উচিত স্থানীয় ভাষাকে আদালতে উৎসাহিত করা। এতে বিচার ব্যবস্থার প্রতি দেশের সাধারণ নাগরিকদের আস্থা বাড়বে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “সাধারণ মানুষের জন্য আইনের জটিলতাও একটি গুরুতর বিষয়। ২০১৫ সালে আমরা প্রায় ১৮০০টি এমন আইন চিহ্নিত করেছিলাম যা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এর মধ্যে কেন্দ্র ১৪৫০টি আইন বাতিল করেছে। কিন্তু, রাজ্যগুলি মাত্র ৭৫টি আইন বাতিল করেছে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top