News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র দাবদাহ, ত্রিপুরায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

তীব্র দাবদাহ, ত্রিপুরায় মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

আগরতলা, ৩০ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় তীব্র দাবদাহে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম সাধন দেবনাথ(৫৫)। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

পারিবারিক সুত্রে খবর, প্রতিদিনকার মতই শনিবারও সকালে কাজে বেরিয়ে যান সাধন দেবনাথ। চড়িলাম বনকুমারি এলাকায় এক বাড়িতে মাটির কাজ করছিলেন তিনি। হঠাৎ কাজ করতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোন কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। কিন্ত, সানস্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার সাব্রুমেও একই ঘটনা ঘটেছিল। বহি:রাজ্যের এক শ্রমিক কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত বলে ঘোষণা করা হয়। মূলত প্রচণ্ড গরমের কারনেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী, আগামীকালও রাজ্যে গরমের তীব্রতা একইরকম থাকবে। তবে, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় ঝড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের তেমন কোন সম্ভাবনা আছে বলে মনে করছে না আবহাওয়া দফতর। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top